ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

জামালপুরে দোকান মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইফতারের আগে দোয়া। ছবি: মো. আলমগীর

ইফতারের আগে দোয়া। ছবি: মো. আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরের ঢাকাইপট্টি সকাল বাজার সড়কের দোকান মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল বাদ মাগরিব শহরের সকাল বাজার স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোকান মালিক সমিতির (ঢাকাইপট্টি সকাল বাজার সড়ক) যুগ্ম-সাংগঠনিক সম্পাদক শান্ত কুমার দের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মতিউর রহমান, দোকান মালিক সমিতির (ঢাকাইপট্টি সকাল বাজার সড়ক) সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা সকল ব্যবসায়ীদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বড় মসজিদের ছানী ইমাম মাওলানা সাইফুল ইসলাম।

ইফতার ও দোয়া মাহফিলে দোকান মালিক সমিতির (ঢাকাইপট্টি সকাল বাজার সড়ক) সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক

জামালপুরে দোকান মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৪২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪