ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে এক ট্রাক ভেজাল সেমাই জব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার কেজি ভেজাল সেমাই জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ১ এপ্রিল বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ভেজাল সেমাই বাজারজাত করার সময় আব্দুল আলী নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আব্দুল আলীম বগুড়ায় সারিয়াকান্দি আকাশতারা মন্ডল পাড়া এলাকার হারুনার রশিদের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন বলেন, বগুড়ায় সারিয়াকান্দি আকাশতারা মন্ডল পাড়া এলাকা থেকে ট্রাক বোজাই করে সাড়ে ৩ হাজার ভেজাল সেমাই সরিষাবাড়ীতে নিয়ে আসে আব্দুল আলীম। পৌরসভা সংলগ্ন ট্রাক সমিতি এলাকার প্রধান সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে সেমাইগুলো আরামনগর বাজারে বিভিন্ন মুদিদোকানে পাইকারি ধরে বিক্রির প্রস্তুতি নেয়। এসময় ভেজাল সেমাই সন্দেহ হলে স্থানীয়রা আটক করে প্রশাসনে খবর দেয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও সেমাইগুলোসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা ফুড ইন্সপেক্টর আবুল কালাম ও থানা পুলিশের একটি দল।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে এক ট্রাক ভেজাল সেমাই জব্দ

আপডেট সময় ০৭:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪