ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

ভারুয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৩, আহত ৩

মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে বালুবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজির চালকসহ তিনজন যাত্রী নিহত ও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ২ জানুয়ারি বিকেল সোয়া ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে জামালপুর সদর উপজেলার ভারুয়াখালী বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজিচালক শেরপুর সদরের আরমান হোসেন (৪০), শেরপুর সদরের মুন্সিরচর গ্রামের বাসিন্দা ও জামালপুরের নান্দিনা পল্লীবিদ্যুৎ অফিসের এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর মো. মোজাফফর হোসেন (৪৮) ও ময়মনসিংহের ইশ্বরগঞ্জের খোকন মিয়া (৫০)। গুরুতর আহত সিএনজির আরও তিনজন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজি চালক আরমান হোসেন জামালপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিকেল সোয়া ৪টার দিকে জামালপুর সদরের ভারুয়াখালী বাজারে বালুবাহী একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমরে মুচরে যায়। এতে সিএনজির যাত্রী মোজাফফর হোসেন, খোকন মিয়া ও চালক আরমান হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সিএনজির আরও তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন ও জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন। জামালপুর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সাথে গুরুতর আহত আরও তিনজন যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিটিকে জব্দ করেছে পুলিশ।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন বাংলারচিঠিডটকমকে বলেন, এই দুর্ঘটনায় নিহত তিন জনের পরিচয় পাওয়া গেছে। আহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

ভারুয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৩, আহত ৩

আপডেট সময় ১০:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪