ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

দ্বিতীয় অনূর্ধ-১৮ নারী কারাতে প্রতিযোগিতায় জামালপুর ডিএসএ’র ৪টি পদক অর্জন

বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ী জামালপুরের চারজন কারাতে প্রতিযোগী। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩০ ডিসেম্বর রাজধানী ঢাকায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় অনূর্ধ-১৮ নারী কারাতে প্রতিযোগিতা-২০২৩ এ চারটি পদক অর্জন করেছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা- ডিএসএ।

জানা গেছে, প্রধান প্রশিক্ষক আতিক মোরশেদের তত্ত্বাবধানে ১০টি ক্যাটেগরিতে নয়জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ৮-১০ বছরের শিশু বিভাগের ৩৫ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করে সাফানা খন্দকার অরণী। ক্যাডেট শ্রেণিতে ১৪-১৫ বছরের দলগত কাতা-এ তাম্র পদক অর্জন করেছে শারমিন জাহান অমিতা, ওয়াফিয়া মাসসামা এবং ওয়ালিয়া তাসনিয়া মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কারের মেডেল তুলে দেন বাংলাদেশে কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খান। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।

এদিকে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় দ্বিতীয় অনূর্ধ-১৮ নারী কারাতে প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চারটি পদক অর্জনকারী জামালপুর জেলার কারাতে প্রতিযোগীদের অভিনন্দন জানিয়েছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য মির্জা জিল্লুর রহমান শিপন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

দ্বিতীয় অনূর্ধ-১৮ নারী কারাতে প্রতিযোগিতায় জামালপুর ডিএসএ’র ৪টি পদক অর্জন

আপডেট সময় ০২:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩