ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : বিএমসি ও পাথালিয়া সবুজ সংঘের জয়

ম্যাচসেরার ক্রেস্ট নেন বিএমসি'র আকরাম ও পাথালিয়া সবুজ সংঘের ইয়াসিন। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচসেরার ক্রেস্ট নেন বিএমসি’র আকরাম ও পাথালিয়া সবুজ সংঘের ইয়াসিন। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২৫ নভেম্বর অনুষ্ঠিত দুটি ম্যাচে বিজয়ী হয়েছে বিএমসি ও পাথালিয়া সবুজ সংঘ।

২৫ নভেম্বর টুর্নামেন্টের নবম ম্যাচে অংশ নেয় ইন্সপায়ার ক্রিকেট ক্লাব ও বিএমসি। টসে জিতে অধিনায়ক মাহবুবের ইন্সপায়ার ক্রিকেট ক্লাব দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রায়হানের বিএমসি দল ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৭৮ রান। (আকরাম ৬৭, কমল ২৬, সজিব ২৩, মমিন ২০, মোজাম্মেল ২/২৪, তুমুল ১/৬, সাব্বির ১/৭, জাকারিয়া ১/৪১)।

জবাবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক মাহবুবের ইন্সপায়ার ক্রিকেট ক্লাব দল। তারা ১৯.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১১৩ সংগ্রহ করে। ফলে বিএমসি ম্যাচ জিতেছে ৬৫ রানে। (মাহবুব ১৬, সেলিম ১৬, ওমর ১৪, মোজাম্মেল ১৪, তিহাম ১০; সামির ৩/৩০, মেহেদি ২/২৩, সজিব ২/১৭, শামিম ২/১১, মমিন ১/১৮। ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের আকরাম। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. সজিব ও মোস্তাফিজুর রহমান টুকু।

একই দিন বিকেলে টুর্নামেন্টের দশম ম্যাচে অংশ নেয় পাথালিয়া সবুজ সংঘ ও সাইক ক্রিকেট ক্লাব। টসে জিতে অধিনায়ক স্টিভের সাইক ক্রিকেট ক্লাব ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে অধিনায়ক ফেরদৌসের পাথালিয়া সবুজ সংঘ ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৫৬ রান। (শিশির ৪৬, তৌহিদ ২৭, ইয়াসিন ২৪, পিয়াল ১৬, উৎস ১৩; তসলিম ৩/১০, সোহাগ ৩/৪০, ইমতিয়াজ ১/১৮, সাকিব ১/২০, সম্রাট ১/১০)।

জবাবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে সাইক ক্রিকেট ক্লাবের সবগুলো উইকেটের পতন ঘটে দল ১৭.২ ওভারে। জয়ের জন্য ৬৩ রান বাকি থাকতেই মাঠ ছাড়ে তারা। ম্যাচ জিতেছে পাথালিয়া সবুজ সংঘ। (তসলিম ২৫, সাকিব ২০, সোহাগ ১৯; ইয়াসিন ৪/২২, তানজিন ২/১৯, রাফি ২/১৯, শিশির ১/১০ )।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের ইয়াসিন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. সজিব ও মোস্তাফিজুর রহমান টুকু।

ম্যাচসেরা আকরামের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নুরুন্নবী অপু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরে আলম জিকু ও টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন শ্যামল। বিকেলের ম্যাচসেরা ইয়াসিনের হাতে ক্রেস্ট তুলে দেন আম্পায়ার মোস্তাফিজুর রহমান টুকু, সাবেক ফুটবলার করিম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরে আলম জিকু ও টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন শ্যামল।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সারাদেশ থেকে ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করেছেন মরহুম মোশাররফ হোসাইনের ছেলে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশাররফ মুলার।

আপলোডকারীর তথ্য

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : বিএমসি ও পাথালিয়া সবুজ সংঘের জয়

আপডেট সময় ০৯:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩