ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফা আক্তার। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফা আক্তার। ১৮ জুলাই দুপুর ১২টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফা আক্তার মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাতদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর, সাংবাদিক আশরাফুল হায়দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাজ্জাক মাহমুদ, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক এ এইচ লালন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি ও সাংবাদিক আফজাল শরীফ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বকশীগঞ্জ উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৩ হাজার মেট্রিক টন। কিন্তু মাছের উৎপাদন হচ্ছে ২ হাজার ৮২২ মেট্রিক টন। অর্থাৎ মাছের ঘাটতি রয়েছে ১৭৮ মেট্রিক টন। আগামী মওসুমে সকলের সহযোগিতায় এ ঘাটতি পূরণ করা সম্ভব বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

আপডেট সময় ০৫:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮