ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা

হাটে হাঁড়ি ভেঙে দিলেন বকশীগঞ্জ সাব রেজিস্ট্রার তামীম

দলিল লেখকদের অনিয়ম নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মো. তামীম।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে দলিল লেখক সমিতির নামে চাঁদা আদায় বন্ধে কঠোর বার্তা দিয়েছেন সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মো. তামীম।

৯ নভেম্বর দুপুর ২টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলিল লেখকদের নিয়ে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন তিনি।

তিনি সাংবাদিকদের মতবিনিময়কালে জানান, আমার নাম ভাঙিয়ে ও দলিল লেখক সমিতির নামে জমির রেজিস্ট্রি করতে আসা ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

দলিল লেখক সমিতির চাঁদা আদায়ের নামে দাতা-গ্রহিতাদের হয়রানি করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বকশীগঞ্জ সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মো. তামীম আরও বলেন, দলিল লেখকরা পারিশ্রমিক বাবদ দলিলের প্রতি পাতার জন্য ১৫ টাকা নিতে পারবেন। আর দলিলের সরকারি ফি অবশ্যই ব্যাংক পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করবেন।

কোন দলিল লেখক সরকারি ফি এর বাইরে সাব রেজিস্ট্রার বা দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত ফি নিলে সেই দলিল লেখকের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাব রেজিস্ট্রারের এই ঘোষণার পর থেকে দলিল লেখকদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

দলিল লেখকদের অনিয়ম বন্ধে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

১৫ অক্টোবর আব্দুর রহমান মো. তামীম বকশীগঞ্জ সাব রেজিস্ট্রার পদে যোগদান করে দলিল লেখক সহ সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি ঘোষণা করেন।

তিনি দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে জমির ক্রেতা-বিক্রেতাদের সচেতন ও সজাগ হওয়ার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি

হাটে হাঁড়ি ভেঙে দিলেন বকশীগঞ্জ সাব রেজিস্ট্রার তামীম

আপডেট সময় ০৫:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩