ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক শিশুকে ২০ ঘণ্টার পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

২২ অক্টোবর বেলা সাড়ে ১১টায় মেরুরচর ইউনিয়নের টুপকারচর ব্রিজের পাশে দশানী নদী থেকে মেহেদী হাসান মুরাদ (৭) নামে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। শিশু মুরাদ মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের শাহীন মিয়ার ছেলে।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তুহিনুল হক জানান, ২১ অক্টোবর দুপুরে বাবা শাহীন মিয়ার সঙ্গে টুপকারচর ব্রিজের পাশে একটি ধান ক্ষেত দেখতে যায় মেহেদী হাসান মুরাদ। বিকাল ৩টায় বাবার অগোচরে স্থানীয় কয়েকজন ছেলের সঙ্গে ক্ষেতের পাশেই দশানী নদীতে গোসল করতে যায় সে।

এক পর্যায়ে সে নদীতে নিখোঁজ হলে তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি ডুবুরি দল ২১ অক্টোবর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করে পায়নি।

পরদিন ২২ অক্টোবর সকাল ৭টা থেকে ওই ডুবুরি দল আবার উদ্ধার কার্যক্রম শুরু করলে বেলা সাড়ে ১১টায় শিশু মুরাদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে শিশু মুরাদের মৃত্যুর পর থেকে তার পরিবারে শোকের মাতম চলছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা , ২০ ঘণ্টা পর শিশু মুরাদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩