ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

বকশীগঞ্জে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক শিশুকে ২০ ঘণ্টার পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

২২ অক্টোবর বেলা সাড়ে ১১টায় মেরুরচর ইউনিয়নের টুপকারচর ব্রিজের পাশে দশানী নদী থেকে মেহেদী হাসান মুরাদ (৭) নামে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। শিশু মুরাদ মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের শাহীন মিয়ার ছেলে।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তুহিনুল হক জানান, ২১ অক্টোবর দুপুরে বাবা শাহীন মিয়ার সঙ্গে টুপকারচর ব্রিজের পাশে একটি ধান ক্ষেত দেখতে যায় মেহেদী হাসান মুরাদ। বিকাল ৩টায় বাবার অগোচরে স্থানীয় কয়েকজন ছেলের সঙ্গে ক্ষেতের পাশেই দশানী নদীতে গোসল করতে যায় সে।

এক পর্যায়ে সে নদীতে নিখোঁজ হলে তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি ডুবুরি দল ২১ অক্টোবর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করে পায়নি।

পরদিন ২২ অক্টোবর সকাল ৭টা থেকে ওই ডুবুরি দল আবার উদ্ধার কার্যক্রম শুরু করলে বেলা সাড়ে ১১টায় শিশু মুরাদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে শিশু মুরাদের মৃত্যুর পর থেকে তার পরিবারে শোকের মাতম চলছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা , ২০ ঘণ্টা পর শিশু মুরাদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩