ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

ঝিনাইগাতীতে নিখোঁজ অটোচালকের লাশ উদ্ধার

স্থানীয় এক কৃষক ঘাস কাটার জন্য উপজেলার বড় রাংটিয়া এলাকায় খালের পাশে গেলে পানিতে লাশটি দেখতে পান। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজ অটোরিকশা চালক আরব আলীর (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ অক্টোবর উপজেলার বড় রাংটিয়া এলাকার সীমান্ত সড়ক সংলগ্ন একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিহত আরব আলী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার মৃত আব্দুছ ছালামের ছেলে।

এদিকে সংবাদ পেয়ে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) খোরশেদ আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ঝিনাইগাতী-নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্র জানায়, বেকারত্ব দূর করতে এবং পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে জীবিকার তাগিদে আরব আলী একটি অটোরিকশা কিনে চালাতে থাকেন। ৩০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে আরব তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ হন। পরে এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়।

২ অক্টোবর সকালে স্থানীয় এক কৃষক ঘাস কাটার জন্য উপজেলার বড় রাংটিয়া এলাকায় খালের পাশে গেলে পানিতে একটি লাশ দেখতে পান। পরে ঝিনাইগাতী থানার পুলিশ ও আরব আলীর স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও শনাক্ত করে।

থানার ওসি (তদন্ত) আবুল কাশেম বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আরব আলীকে নৃশংসভাবে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ঝিনাইগাতীতে নিখোঁজ অটোচালকের লাশ উদ্ধার

আপডেট সময় ১০:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩