ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

লন্ডন থেকে দেশে ফিরলেন তামিম

বাংলারচিঠিডটকম ডেস্ক : চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৩১ জুলাই বিকেল ৫টা ৪০ মিনিটে দেশে ফিরেন তামিম। গণমাধ্যমের সাথে কথা না বলে হাত নেড়ে নীরবে বিমানবন্দর ছাড়েন এই বাঁ-হাতি ড্যাশিং ওপেনার।

দীর্ঘদিন ধরে পিঠের সমস্যায় ভুগছিলেন তামিম। এজন্য জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি সিরিজও মিস করেন তিনি। পিঠের তীব্র ব্যাথার চিকিৎসা করাতেই লন্ডন যান তামিম। সেখানে মেরুদণ্ড বিশেষঞ্জের কাছে চিকিৎসা নিয়েছেন তিনি। তার মূল সমস্যা মেরুদন্ডের কোমরের দিকের অংশে।

লন্ডনে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তামিমের মেরুদন্ডের লাম্বার ফোর ও লাম্বার ফাইভের সংযুক্ত ডিস্কে দু’টি ইনজেকশন দেওয়া হবে। ২৭ জুলাই প্রথম ইনজেকশন নেন তামিম। আর ২৮ জুলাই নিয়েছেন দ্বিতীয় ইনজেকশন।

দেশে ফিরে বিশ্রামে থাকবেন তামিম। দু’সপ্তাহ পর অনুশীলনে ফিরবেন তিনি। কিন্তু আবারও যদি ব্যাথা অনুভব করেন তামিম, তাহলে আরও একটি ইনজেকশনের প্রয়োজন হবে তার।

এই ইনজুরির জন্য অস্ত্রোপচার করানোর সুযোগ ছিলো তামিমের। কিন্তু পুরোপুরি সুস্থ হতে তিন থেকে চার মাস সময় লাগবে। কিন্তু এশিয়া কাপ ও বিশ্বকাপের মত দু’টি টুর্নামেন্টের আগে অস্ত্রোপচারের ঝুঁকি নেননি তামিম।

এদিকে, আসন্ন এশিয়া কাপের জন্য ৩১ জুলাই থেকে বাংলাদেশের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে। আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

লন্ডন থেকে দেশে ফিরলেন তামিম

আপডেট সময় ০৮:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩