ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

দেওয়ানগঞ্জে নদী ভাঙ্গন অব্যাহত

ব্রহ্মপুত্র নদী ভাঙ্গনের হুমকীর মুখে ঝালোর চর পশ্চিম পাড়া এলাকা। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা, জিঞ্জিরাম, দশানী, ব্রহ্মপুত্র নদ-নদীর পানি কমলেও নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। বাহাদুরাবাদ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদীর পানি কমার সাথে পাল্লা দিয়েছে নদী ভাঙ্গন।

উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোর চর পশ্চিম পাড়া গ্রামে প্রায় ১০/১৫টি বসতি বাড়ি ও ফসলি জমি ব্রহ্মপুত্র নদীর গর্ভে বিলিন হয়েছে। অর্ধশতাধিক বসতি বাড়ি ও ঝালোর চর জামে মসজিদসহ বাজার হুমকীর মুখে রয়েছে। বাজার ব্যবসায়ীদের অভিযোগ বিগত তিনবছর ধরে এ নদী ভাঙ্গতে ভাঙ্গতে বাজারের কাছে এলেও নদী ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা নেয়া হয়নি।

ঝালোর চর বাজার প্রাচীন জামে মসজিদ।ছবি: বাংলারচিঠিডটকম

বাহাদুরাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান ছইমদ্দিন এ প্রতিনিধিকে জানান, তিন-চার দিনে ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়ে ১০/১৫টি পরিবারের বসতি বাড়ি নদী গর্ভে বিলিন হয়েছে। তার সাথে প্রাচীন ঝালোর চর বাজার জামে মসজিদসহ বাজার হুমকীর মুখে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, ঝালোর চর নদী ভাঙ্গন এলাকা আমি পরিদর্শন করেছি। নদী ভাঙ্গন ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ওই ভাঙ্গন রোধ করার জন্য জিও ব্যাগের প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন হলে কাজ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

দেওয়ানগঞ্জে নদী ভাঙ্গন অব্যাহত

আপডেট সময় ০৯:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩