ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

বিএনপিনেতা চাঁদের শাস্তি চায় সরিষাবাড়ীর মুক্তিযোদ্ধারা

বিএনপিনেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। ২৭ মে দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশা, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আশরাফুল আলম মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার রাজশাহীর বিএনপিনেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

বিএনপিনেতা চাঁদের শাস্তি চায় সরিষাবাড়ীর মুক্তিযোদ্ধারা

আপডেট সময় ০৯:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩