ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ : অধ্যক্ষ আব্দুর রশিদ

বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও তেজগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল বিকালে উপজেলা শিল্পকলা একাডেমি হল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ উপজেলা পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও তেজগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ।

এ সময় প্রধান অতিথি আব্দুর রশিদ বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারা চলমান রাখতে আগামীতে নৌকার বিকল্প নেই। উন্নয়নের ছোঁয়া জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ শেখ হাসিনার কাছে নিরাপদ। বাংলাদেশকে যারা পাকিস্তান বানাতে চায় তাদেরকে প্রতিহত করতে সবাই মিলে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা এ আসনে যোগ্য নেতৃত্বের হাতে নৌকা প্রতীক উপহার দিবেন এমনটাই আশা তাদের।

এতে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গণি, অধ্যক্ষ সরোয়ার জাহান, ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল প্রমুখ।

এর আগে উপজেলা তাঁতিলীগ ও মৎসজীবী লীগের নেতাকর্মীদের নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ : অধ্যক্ষ আব্দুর রশিদ

আপডেট সময় ০৮:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩