ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরে জৈব ছত্রাকনাশক ব্যবহারে উদ্বুদ্ধকরণে কৃষক প্রশিক্ষণ

জামালপুরে জৈব ছত্রাকনাশক ব্যবহারে উদ্বুদ্ধকরণে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে ডাল ও সবজি ফসলের রোগ দমনে জৈব ছত্রাকনাশক ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সকাল থেকে দিনব্যাপী জামালপুর বিনা উপ-কেন্দ্রের প্রশিক্ষণ হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এই কৃষক প্রশিক্ষণের আয়োজন করে।

বিনার কর্মসূচি পরিচালক ড. মাহবুবা কানিজ হাসনার সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদির, বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার বেগম, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম খলিল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানাসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, ফসলের রোগ ও পোকামাকড় দমনের জন্য রাসায়নিক কীটনাশক ব্যবহার বেশ ব্যয়বহুল, এছাড়াও মাটি ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই ডাল ও সবজি ফসলের গোড়া পঁচা রোগ দমনে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বিনা উদ্ভাবন করেছে জৈব ছত্রাকনাশক, যা অত্যন্ত কার্যকর। প্রশিক্ষণে কৃষক ছাড়াও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরে জৈব ছত্রাকনাশক ব্যবহারে উদ্বুদ্ধকরণে কৃষক প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩