ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

বাংলারচিঠিডটকম ডেস্ক : সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার-২০২২ পাচ্ছেন ১৫ জন বিশিষ্ট লেখক। মোট ১১ টি ক্যাটাগরিতে এই পুরষ্কার দেয়া হচ্ছে।

একাডেমির আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন। ২৫ জানুয়ারি বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরষ্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রাপ্তরা হলেন, কবিতায় ফারুক মাহমুদ,তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ/গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটক-এ মিলন কান্তি দে, ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে মোকারম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী-তে ইকতিয়ার চৌধুরী, ফোকলোর-এ আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২২’-এর সকল সদস্যের সম্মতিক্রমে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে আজ বুধবার ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২’ ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

আপডেট সময় ০৯:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩