ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৭০ বছরে পা রাখলো দৈনিক ইত্তেফাক

ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক,বাংলারচিঠিডটকম: জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনে ২৪ ডিসেম্বর সকালে পত্রিকাটির জেলা প্রতিনিধি এস এম এ হালিম দুলালের পরিচালনায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেককাটা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই সাংবাদিক হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক এটিএন বাংলার ও এটিএন নিউজের সাংবাদিক লুৎফর রহমান।

এ পত্রিকাটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বক্তব্যে দেন, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার সম্পাদক বিশিষ্ট কবি-সাহিত্যিক সাংবাদিক সাযযাদ আনসারী, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বজলুর রহমান, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক মোস্তফা মনজু, ইত্তেফাকের বকশীগঞ্জ সংবাদদাতা শাহীন আল আমীন, মেলান্দহ সংবাদদাতা শাহ জামাল, দেওয়ানগঞ্জ সংবাদদাতা রেজাউল করিম এলান প্রমুখ।

এসময় জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাসহ সুধীজন উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

৭০ বছরে পা রাখলো দৈনিক ইত্তেফাক

আপডেট সময় ০৮:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২