ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

মাছধরার জালে উঠে এলো পুলিশের বডিব্যাগে মানুষের কঙ্কাল

উদ্ধার কঙ্কাল।ছবি: বাংলারচিঠিডটকম

উদ্ধার কঙ্কাল।ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যমুনার শাখা নদী থেকে মাছ ধরার জালে উঠে এলো পুলিশের কাজে ব্যবহৃত লাশ বহনকারী বডিব্যাগসহ একটি মানুষের কঙ্কাল।

জানা গেছে, ২৬ নভেম্বর বিকালে মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের আতামারী গ্রামের পাশ দিয়ে প্রবাহিত শাখা যমুনা নদীতে মাছ ধরার সময় জেলেদের মাছ ধরার জালে উঠে আসে লাশ বহনকারী পুলিশ বডিব্যাগ এবং তার মধ্যে থাকা একটি নরকঙ্কাল। পরে স্থানীয়রা মাদারগঞ্জ থানায় খবর দিলে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের এসআই তপনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগসহ কঙ্কালটি থানায় নিয়ে যান।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার এসআই তপন বলেন, জেলেরা মাছ ধরার সময় তাদের জালে কঙ্কালবন্দী ব্যাগটি আটকা পরলে থানায় খবর দিলে পরে কঙ্কালটি থানায় আনা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হক বলেন, ঘটনাস্থল থেকে একটি কঙ্কালের কিছু অংশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে পুলিশ ব্যাগে কঙ্কাল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাছধরার জালে উঠে এলো পুলিশের বডিব্যাগে মানুষের কঙ্কাল

আপডেট সময় ০৯:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২