ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে তথ্য প্রযুক্তির অপব্যবহার ও নারী নির্যাতন প্রতিরোধে সিডসের সমাবেশ

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: বর্তমান এবং আগামী প্রজন্মকে সকল প্রকার ঝুঁকির হাত থেকে সুরক্ষার মাধ্যমে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ২৬ নভেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধ, বাল্যবিয়ে, যৌতুক, নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন।

দেওয়ানগঞ্জ চুকাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা। সমাবেশে মুখ্য আলোচক ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কামরন্নাহার কনা। স্ট্রমি ফাউন্ডেশনের সহযোগিতায় উন্নয়ন সংঘের বাস্তবানাধীন সিডস প্রকল্পের আওতায় কিশোর, কিশোরী সংলাপ ও ফোরাম সচেতনতামূলক সমাবেশের আয়োজন করে।

অনুষ্ঠানে সংলাপ কিশোরীদল নৃত্য পরিবেশন করে।ছবি: বাংলারচিঠিডটকম

সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, কিশোর ছোটন, কিশোরী সালমা ও শরিফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল।

সমাবেশে কিশোরীদের স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।ছবি: বাংলারচিঠিডটকম

আলোচনার শুরুতেই জাতীয় সঙ্গীত ও সিডস কর্মসূচির বিষয়ভিত্তিক সঙ্গীত পরিবেশন করা হয়। আলোচনা শেষে বাল্যবিয়ে, যৌতুক, নারী শিশু নির্যাতন ও তথ্য, প্রযুক্তির অপব্যবহার রোধে উপস্থিত পাঁচ শতাধিক কিশোর, কিশোরী ও অতিথিরা দাঁড়িয়ে অঙ্গীকার করেন।

দ্বিতীয় পর্বে নৃত্য, সংগীত, আবৃত্তি এবং বাউল গান পরিবেশিত হয়। দিনব্যাপী অনুষ্ঠান সবাই উপভোগ করেন।

সমাবেশে উপস্থিত পাঁচ শতাধিক কিশোর, কিশোরী।ছবি: বাংলারচিঠিডটকম

সূত্র জানায়, ২০২৩ সালের শেষ নাগাদ কর্মএলাকার ২ হাজার ৫০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবীকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে তথ্য প্রযুক্তির অপব্যবহার ও নারী নির্যাতন প্রতিরোধে সিডসের সমাবেশ

আপডেট সময় ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২