ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখলের অভিযোগ

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক সংখ্যালঘু পরিবারের কৃষিজমি দখলের অভিযোগ উঠেছে হুমায়ুন নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। জবরদখল করে নেওয়ার চেষ্টায় ভুক্তভোগী সম্পদ রায় ৭ অক্টোবর রাতে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।

তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি গ্রামের মৃত লালচাঁন রায়ের ছেলে সম্পদ রায় ও একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে হুমায়ুন কবির। জমি নিয়ে সম্পদ রায়ের চাচা রতন রায়ের সাথে হুমায়ুন কবিরের বিরোধ চলে আসছিল। একপর্যায়ে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে রতন রায়ের জমি না পেয়ে সম্পদ রায়ের ১৩.৫০ শতক আবাদি জমিতে চারাগাছ লাগিয়ে জবরদখলের চেষ্টা চালায় হুমায়ুন কবির।

পরে খবর পেয়ে সম্পদ রায় ওই জমিতে গিয়ে ডাক চৎকার শুরু করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সম্পদ রায়কে ভয়ভীতি দেখিয়ে হুমায়ুন চলে যায়। বিষয়টি মিটিয়ে ফেলতে স্থানীয়ভাবে চেষ্টা চালালেও হুমায়ুন তা শুনেনি। পরে ৬ অক্টোবর রাতে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন সম্পদ রায়।

জমি দখলকারী হুমায়ুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সম্পদের চাচা মানিক রতনের নিকট থেকে জমি কিনেছি। তার জমি দখলে নাই। তাই তার ভাতিজার জমিতে গাছের চারা ও বাঁশ দিয়ে বেড়া দিয়েছি।

এ ব্যাপারে সম্পদ রায় অভিযোগ করে বলেন, বাবা মারা যাবার পর আমি একা হয়ে যাই। তার পরে থেকে হুমায়ুনসহ আরও অনেকেই আমার ওপর নানাভাবে হয়রানি শুরু করে। এক পর্যায়ে তাদের অত্যাচারে বসত-বাড়ী বিক্রি করে অন্যত্র চলে যাই। এর পরেও তারা আমার আবাদি জমি জোর করে দখল করে নিচ্ছে। বাধা দিতে গেলে আমাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এর বিচার দাবি করেন তিনি।

এ ব্যাপারে ডোয়াইল ইউনিয়নে চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, সংখ্যালঘুদের জমি দখলের বিষয়টি শুনেছি। এমন ঘটনা যদি কেউ করে থাকে তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখলের অভিযোগ

আপডেট সময় ০৭:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২