ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

মাদারগঞ্জে মজুদ রাখা ২৭৫ বস্তা সারসহ বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক জব্দ, মালিক পলাতক

জব্দ করা ২৭৫ বস্তা রাসায়নিক সার ও বিপুল পরিমাণ কীটনাশক। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৯ সেপ্টেম্বর ভোররাতে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা ২৭৫ বস্তা রাসায়নিক সার ও বিপুল পরিমাণ কীটনাশক জব্দ করেছে মাদারগঞ্জ উপজেলা সার মনিটরিং কমিটি।

মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম জানান, ৯ সেপ্টেম্বর ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হকের নেতৃত্বে এই অভিযানে চরপাকেরদহ ইউনিয়নের গোলারমোড় এলাকার সুলাইমান হোসেনের দোকান থেকে সার ও কীটনাশক জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে সারের মজুদদার সোলাইমান হোসন পালিয়ে যান।

জব্দ করা সারের মধ্যে ১২৫ বস্তা ইউরিয়া, ১২৬ বস্তা ডিএপি, ১২ বস্তা এমওপি ও ১২ বস্তা টিএসপি সারসহ বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক রয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহবুবুল হক ও মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম জানান, অভিযুক্ত সোলাইমান হোসেন মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি বিভিন্ন জায়গা থেকে সার মজুদ করে রাতের আঁধারে বগুড়ার সারিয়াকান্দিতে বেশি দাম দিয়ে সার বিক্রির জন্য পাচার করতো। অভিযুক্ত সোলাইমান হোসেনের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারগঞ্জে মজুদ রাখা ২৭৫ বস্তা সারসহ বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক জব্দ, মালিক পলাতক

আপডেট সময় ১০:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২