ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

মাদারগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসওডি বিষয়ক আলোচনা

দুর্যোগ ব্যবস্থাপনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি) এর আলোকে দুর্যোগে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করার লক্ষ্যে ২৯ আগস্ট জামালপুরের মাদারগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবীর, কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল।

দুর্যোগ ব্যবস্থাপনা সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।বেলাল।ছবি: বাংলারচিঠিডটকম

প্রশিক্ষণে এসওডির বিভিন্ন অনুচ্ছেদসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দায়িত্ব, কর্তব্য ও দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে বিষদভাবে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যগণ এসওডি অনুযায়ী দায়িত্ব পালন করার আশ্বাস দেন।

উল্লেখ যে, দুর্যোগ ব্যবস্থাপনার নির্দেশনা অনুযায়ী এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং সহযোগিতায় ছিলো উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসওডি বিষয়ক আলোচনা

আপডেট সময় ১০:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২