ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

ধর্ষণের শিকার ছাত্রীর পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকি, বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনায় মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ পাওয়া গেছে। ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

১৮ আগস্ট দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের গাড়াডোবা-মৌলভীবাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, পঞ্চাশি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া লোকনাথপুর গ্রামের কৃষক পরিবারের মেয়েকে একই গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুল কাদেরের ছেলে কনক হাসান (২৫) কিছুদিন আগে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় কনক ওই শিক্ষার্থীকে স্কুলে যাতায়াতের পথে প্রতিদিন উত্যক্ত করতো। এ ঘটনায় পারিবারিকভাবে সাবধান করা হলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। ১২ আগস্ট মধ্যরাত ৩টার দিকে বখাটে কনক ওই শিক্ষার্থীর বসতঘরের ভিটিতে সিঁধ কেটে ঢুকে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাবা থানায় মামলা করলেও ধর্ষক কনক আটক হয়নি। ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা ওই শিক্ষার্থীর পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে।

এলাকাবাসী আরো অভিযোগ করেন, কনক মাদকসেবী ও বখাটে। সে স্থানীয় কিশোরী-তরুণীদের নিয়মিত উত্যক্ত করে। কিছুদিন আগে সে অপকর্ম করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়। পুলিশের হাতে একাধিকবার আটকও হয়েছিলো। তার দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধর্ষণের শিকার ছাত্রীর বাবা, মা, সাবেক ইউপি সদস্য রঞ্জু মিয়া, কালাম মাস্টার প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কালিকাপুর মৌলভীবাজার প্রদক্ষিণ করে।

এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, ধর্ষক কনক এলাকা ছেড়ে পলাতক রয়েছে। তাকে আটকের জন্য  অভিযান অব্যাহত আছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

ধর্ষণের শিকার ছাত্রীর পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকি, বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ০৬:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২