ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

বকশীগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বকশীগঞ্জ উপজেলা সহ দুটি জেলা ও ৫২ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন ।

এ উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

এসময় জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল ইসলাম, বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার , উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আ: রহিম, পিআইও মো. মজনুর রহমান, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, সদর ইউপি চেয়ারম্যান আলমাছ , বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , সুধীজনরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিন ধাপে বকশীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ২১২ টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়।

এরপর আর কোন ভূমিহীন পরিবার না থাকায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হল।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

বকশীগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২