ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

মুক্তিযুদ্ধের সংগঠক মতিয়র রহমান তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রয়াত আইনজীবী মতিয়র রহমান তালুকদার

প্রয়াত আইনজীবী মতিয়র রহমান তালুকদার

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনজীবী মতিয়র রহমান তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী ১৬ জুলাই পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৬ জুলাই সকালে সরিষাবাড়ী উপজেলা পরিষদ সংলগ্ন মতিয়র রহমান স্মৃতি সংসদ প্রাঙ্গণে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পরে দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে মরহুম আইনজীবী মতিয়র রহমানের নিজ বাড়িতে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান, ফরিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, অধ্যক্ষ আলমগীর হোসেন, আনোয়ার হোসেন রাঙ্গা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুলসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমের কবর জিয়ারত করে মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

মুক্তিযুদ্ধের সংগঠক মতিয়র রহমান তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ১০:৪৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২