ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

ঈদে চলাচলে বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি জামালপুরের বাইকারদের

ঈদে চলাচলে বিধিনিষেধ তুলে নেওয়ার দাবিতে জামালপুরের বাইকাররা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।ছবি: বাংলারচিঠিডটকম

ঈদে চলাচলে বিধিনিষেধ তুলে নেওয়ার দাবিতে জামালপুরের বাইকাররা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।ছবি: রাজন্য রুহানি

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ঈদে মহাসড়কে ও আন্তঃজেলায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন জামালপুরের বাইকাররা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৩ জুলাই প্রকাশিত সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত যৌক্তিক কারণ ব্যতীত মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধের কারণে ঈদযাত্রায় চরম বিড়ম্বনার শিকার হবে মোটরসাইকেল আরোহীরা। কারণ, মোটরসাইকেল আমাদের প্রাত্যহিক জীবন এবং যোগাযোগ ব্যবস্থার একটি অপরিহার্য অংশ।

সাধারণত প্রতি ঈদেই লাখো মানুষ পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজস্ব পরিবহন মোটরসাইকেল ব্যবহার করেন। এতে সড়কপথে ভোগান্তি কম হয়। বিধিনিষেধ থাকলে মোটরসাইকেল ব্যবহারকারীরা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে সমস্যার সম্মুখীন হবেন। তাই বিধিনিষেধ তুলে নিতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন জেলার বাইকাররা।

৬ জুলাই সকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সময় জেলার বাইকারদের পক্ষে উপস্থিত ছিলেন মারুফ, মো. আরিফুল আলম তালুকদার, মো. ইলিয়াস হোসেন, আহসান হাবীব, জয়, মো. হাবিবুর রহমান, মাসুম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

ঈদে চলাচলে বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি জামালপুরের বাইকারদের

আপডেট সময় ০৭:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২