ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জামালপুরে মাদকবিরোধী সমাবেশে মাদক নির্মূলের ঘোষণা

জামালপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: পুলিশ ও জনতা মিলে এলাকা থেকে মাদক নির্মূলের অঙ্গীকারের ঘোষণা দিয়ে জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে ১৮ মে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে রামনগর সাতরাস্তা বটতলা মোড়ে অনুষ্ঠিত সভায় এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য আব্দুল হালিম চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাব্বী, যুবসমাজের প্রতিনিটি মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিট পুলিশ কর্মকর্তা মো. তারিকজ্জামান।

ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি ও বিট পুলিশিং কমিটির আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহায়তা করে সদর থানা পুলিশ, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জেলা কমিটি। সভায় মাদক বন্ধের পাশাপাশি যৌন হয়রানী, জুয়া, নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধেও আলোচনা এবং তা বন্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত এলাকাবাসী সমুচ্চারিত দাবির প্রেক্ষিতে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধীদের আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। এধরনের সভা প্রতিটি ওয়ার্ডে আয়োজন করা হবে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লেখ করেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

জামালপুরে মাদকবিরোধী সমাবেশে মাদক নির্মূলের ঘোষণা

আপডেট সময় ০৯:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২