ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

সরিষাবাড়ীতে বাবার ওপর অভিমান করে ছেলের মৃত্যু

সজিব মিয়ার মরদেহ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঈদ উপলক্ষে মোটরবাইক না পেয়ে ছেলের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। ৪ মে রাত ৮টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল নদীপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ডোয়াইল বাজার এলাকার নিজামুল ইসলাম রুবেলের ছেলে সজিব মিয়া (১৪)। সে ঈদুল ফিতর উপলক্ষে বাবার মোটরবাইক চালাতে চায়। বাবা তার মোটরবাইক দিতে না চাইলে সজিব মিয়া অভিমান করে। পরে রাতে সে তার বসতঘরের ধর্নার সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ি থানার এস আই আব্দুল করিম বলেন, ঈদ উপলক্ষে বাবার কাছে মোটরবাইক চালাতে চায় ছেলে। মোটরবাইক চালাতে না দিলে বাবার ওপর অভিমান করে সজিব মিয়া নামে এক কিশোর আত্মহত্যা করে। খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়। পরিবারের কারো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

সরিষাবাড়ীতে বাবার ওপর অভিমান করে ছেলের মৃত্যু

আপডেট সময় ০৫:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২