ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

শেরপুরে অস্ত্র ও বিস্ফোরকসহ সন্ত্রাসী গ্রেপ্তার

গ্রেপ্তার নির্মল সাংমা।

গ্রেপ্তার নির্মল সাংমা।

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ নির্মল সাংমা (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২ মে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি। এর আগে ১ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রাম থেকে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে তারা। নির্মল ওই গ্রামের মাইকেল মারাক ওরফে বিনেশের ছেলে।

উদ্ধার অস্ত্র ও বিস্ফোরকসহ অন্যান্য আলামত।

র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওকুচি গ্রামের স্থানীয় মাইকেল মারাকের বাড়ির উত্তর পাশে লিচু বাগানে অভিযান চালায় জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা। এ সময় তারা নির্মল সাংমাকে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় ১টি দেশীয় পাইপ গান, ১টি দেশীয় কাটা রাইফেল, ৩ রাউন্ড কার্তুজ ও ৩টি ককটেল। গ্রেপ্তারের সময় সীমসহ ১টি মোবাইল সেট এবং নগদ ৪৪০ জব্দ করা হয়।

এ সম্পর্কে ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভ‚ইয়া বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে র‌্যাব। এছাড়া গ্রেপ্তারকৃত নির্মলকে আজ দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

শেরপুরে অস্ত্র ও বিস্ফোরকসহ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২