ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ৪র্থ ম্যাচে হযরত শাহ জামাল স্কুল ৭ উইকেটে জয়ী

ম্যাচ সেরা আতিকুর রহমানকে ম্যাচ বল উপহার দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

তৌহিদ বিন ইসলাম শুভ, ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ১৬ এপ্রিল অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে জামালপুরের হযরত শাহ জামাল (র:) স্কুল এন্ড কলেজ ৭ উইকেটে হারিয়েছে মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় দলকে। জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে টসে জয় লাভ করে রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়ের অধিনায়ক ইউনুস আলি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় সবগুলো উইকেট হারিয়ে ২১.১ বলে সংগ্রহ করে ৬৯ রান। জবাবে অধিনায়ক তাওহীদ হাসানের দল হযরত শাহ জামাল (র.) স্কুল এন্ড কলেজ ১২.৪ বলে তিন উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের লক্ষ্যে। এতে সহজ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে হযরত শাহ জামাল (র.) স্কুল এন্ড কলেজ।

আজকের খেলায় ম্যাচ সেরা খেতাব অর্জন করেন বিজয়ী দলের আতিকুর রহমান। স্কোরার ছিলেন সৌম্য দ্বীপ বসু। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সতত সত্তম ও আব্দুল মমিন।

এদিকে আগামী ১৮ এপ্রিল নিজেদের শেষ খেলায় অংশগ্রহণ করবে হযরত শাহ জামাল (র.) স্কুল এন্ড কলেজ এবং জামালপুর জিলা স্কুল।

সংক্ষিপ্ত স্কোর:
রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় : ৬৯/১০ (২১.১ওভার), ব্যাটসম্যান: আলিফ আহমেদ ১৭ (২৭), হাদি অন্তর ১৬(০৯), বোলার : আতিকুর রহমান ১০-০১-৩১-০৭, সোহাগ মিয়া ৭.১-০৩-০৮-০৩।
হযরত শাহ জামাল (র.) স্কুল এন্ড কলেজ: ৭২/০৩ (১১.৪ ওভার), ব্যাটসম্যান : রবিউল ইসলাম ২৪(৩০), উৎস ১৯ (২৭), বোলার : আজিজুর রহমান ০৫-০১-১৩-০২।
ফলাফল: হযরত শাহ জামাল (র.) স্কুল এন্ড কলেজ ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: বিজয়ী দলের আতিকুর রহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট বিভাগের ব্যবস্থাপনায় এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় জামালপুর জিলা স্কুল, জামালপুরের হযরত শাহ জামাল (র:) স্কুল এন্ড কলেজ, মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় ও মাদারগঞ্জের এ এম পাইলট হাই স্কুল অংশ নিচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ৪র্থ ম্যাচে হযরত শাহ জামাল স্কুল ৭ উইকেটে জয়ী

আপডেট সময় ১০:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২