ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগ নেতার মৃত্যু, গুরুতর আহত ১

মেহেদী হাসান

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (১৭) নামে এক ওয়ার্ড ছাত্রলীগের নেতার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় বাদশা নামে ৭০ বছরের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

৬ মার্চ বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা-মাহমুদপুর সড়কের ঝাড়কাটা বাজার ব্রিজে দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান ওই এলাকার তোতা চৌধুরীর ছেলে ও ঝাড়কাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন। আহত বৃদ্ধ বাদশা পাশের এলাকা মোমেনাবাদ গ্রামের মৃত কুব্বাত আলী ছেলে।

প্রদ্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মেহেদী হাসান ৬ মার্চ বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বালিজুড়ী বাজার থেকে ঝাড়কাটা নিজ বাড়িতে যাচ্ছিল। ঝারকাটা ব্রিজে পৌছালে বিপরীত দিক থেকে আসা আহত বৃদ্ধকে বাঁচাতে মোটরসাইকেল হার্ডব্রেক করলে চালক মেহেদী বিজ্রের রেলিংয়ের ওপর ছিটকে পড়ে। সেইসাথে মোটরসাইকেলটি বৃদ্ধের সাথে ধাক্কা লাগে। এতে তারা দুজনই মাথায় গুরুতর আঘাত পায়। পরে উপস্থিতরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন এবং বৃদ্ধ বাদশার অবস্থা আংশকাজনক হওয়ায় তাকে জামালপুর পাঠানো হয়।

এদিকে ছাত্রলীগ নেতা মেহেদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক সুজন হাসান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগ নেতার মৃত্যু, গুরুতর আহত ১

আপডেট সময় ০৭:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২