ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

শেরপুরে গাঁজাসহ ওয়ারেন্টভুক্ত আসামি ফালু গ্রেপ্তার

গ্রেপ্তার ফালু মিয়া।

গ্রেপ্তার ফালু মিয়া।

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুই মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলো ফালু মিয়া (৩৭) ও মাজাহারুল ইসলাম। ১০ ফেব্রুয়ারি দুপুরে শেরপুরের দায়িত্বে থাকা র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ ফেব্রুয়ারি জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল সদর উপজেলার চৈতনখিলা বটতলা বাজার এলাকার নিজাম উদ্দিন আহম্মেদ মডেল কলেজের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় কুখ্যাত মাদক কারবারি ফালু মিয়াকে সাড়ে তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫৮০ টাকা এবং সীমসহ দুইটি মোবাইল সেট জব্দ করা হয়। আসামি ফালুর বিরুদ্ধে শেরপুর সদর থানায় চারটি মাদক মামলা চলমান আছে। এরমধ্যে তিনটি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি।

অন্যদিকে একই দিনে জেলার শ্রীবরদী উপজেলার ইন্দলপুর গ্রামের জনৈক হালিমের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৫টি ইয়াবা বড়িসহ মাজাহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাজাহারুল জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে দীর্ঘদিন যাবত শ্রীবরদীর বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তার মাজাহারুল ইসলাম।

তার বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার ফালুর বাড়ি জেলার সদর উপজেলার চৈতনখিলা গ্রামে। সে ওই গ্রামের নায়েব আলীর ছেলে। অন্যদিকে মাজাহারুল শ্রীবরদী উপজেলার উত্তর খরিয়া গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের আবুল হাসেমের ছেলে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

শেরপুরে গাঁজাসহ ওয়ারেন্টভুক্ত আসামি ফালু গ্রেপ্তার

আপডেট সময় ০৫:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২