ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

জামালপুরে র‌্যাবের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেপ্তার

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. মানিক মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার শিতুল কুর্ষা উত্তরপাড়ায় ৪ আগস্ট অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার আসামির নাম মো. মানিক মিয়া (৩২)। তিনি জামালপুর সদর উপজেলার শিতুল কুর্ষা উত্তরপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

৪ আগস্ট রাতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৪ আগস্ট গভীর রাত ২টার দিকে জামালপুর সদর উপজেলার শিতুল কুর্ষা উত্তরপাড়া আসামির নিজ বসত বাড়িতে অভিযান পরিচালনা করে মো. মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২৪ জুনে জামালপুর সদর থানায় করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তিনি।

র‌্যাব জানায়, মামলাটির সত্যতা যাচাই করে আসামিকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের আসামিদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

জামালপুরে র‌্যাবের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১২:১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১