ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

শেরপুরে ১০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নিষিদ্ধ ঘোষিত পলিথিন বোঝাই একটি ট্রাক জব্দ করে এনএসআই। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে ১০ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিনসহ একটি ট্রাক জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এ ঘটনায় ট্রাকচালক বাবুল মিয়াকে (৪০) আটক করা হয়। ৩১ জুলাই দুপুরে জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ঢাকা মহাসড়কের জোড়া পাম্প এলাকা থেকে পলিথিন বোঝাই ওই ট্রাকটি জব্দ করা হয়।

এনএসআই ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৩১ জুলাই রাজধানী ঢাকার লালবাগ থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বোঝাই একটি ট্রাক শেরপুরে আসছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে ভাতশালা এলাকায় অভিযান চালায় এনএসআই কর্মকর্তারা। এ সময় ত্রিপলে ঢাকা (ঢাকা মেট্রো-ট-২০-১৬১২) নম্বরের একটি ট্রাক আটক করেন তারা।

পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম ডিএম সাদিক আল শাফিন ও আসিফ রহমানের উপস্থিতিতে ট্রাকের ত্রিপল খুলে দেখা যায়, সেখানে ১০ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন রয়েছে। পরে নির্বাহী হাকিমের নির্দেশে ওই ট্রাকটি জব্দ করা হয়।

সূত্র জানায়, জেলায় এর আগে এমন বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন একসাথে আটক হয়নি।

ধারণা করা হচ্ছে, জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।

এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মনসুর আহাম্মেদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে ১০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট সময় ০৯:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১