ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনার বিরুদ্ধে আমরা জিতবোই : প্রধানমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা অদৃশ্য শত্রু করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং ইনশাল্লাহ আমরা জিতবোই।’

শেখ হাসিনা ২০ জুলাই এক ভিডিও বার্তায় দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। ভিডিও বার্তাটি বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচারিত হয়।

তিনি বলেন, ‘আমি ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাই বোনদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা।’

শেখ হাসিনা বলেন, গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এর মধ্যে আমরা আমাদের অনেক আপনজনকে হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে, এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং আমরা জিতবো ইনশাল্লাহ।

শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে আরও বলেন, আসুন কুরবানির ত্যাগের মহিমায় উজ্জ্বীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভাল থাকুন, সুস্থ্য থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মুবারক।

আপলোডকারীর তথ্য

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনার বিরুদ্ধে আমরা জিতবোই : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১