ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী নদী ভাঙ্গন কবলিত সড়ক পরিদর্শন করলেন ইউএনও

নদী ভাঙ্গন কবলিত সড়ক পরিদর্শন করেন ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সড়কের জিঞ্জিরাম নদী ভাঙ্গন কবলিত এলাকা ৫ জুলাই পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।

জানা গেছে, কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়ে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের হাতীভাঙ্গা ইউনিয়নের, মজিরুর মাষ্টারের বাড়ির সংলগ্ন, জবেদ মোড় এলাকার সড়ক ভাঙ্গন শুরু হয়। এতে যানবাহন যাতায়াতে ও জনসাধারণ চলাচলে দুর্ভোগ, জবেদ মোড়, সবুজপুর, সাপমারী এলাকা নদী ভাঙ্গন আশঙ্কায় থাকার সংবাদ পেয়ে তিনি নদী ভাঙ্গন কবলিত এলাকা ও ক্ষতিগ্রস্ত তারাটিয়া জন ব্রীজ সড়ক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কার না হলে যানবাহন চলাচল ও উত্তর এলাকার চারটি ইউনিয়নের সাথে দেওয়ানগঞ্জ যোগাযোগ বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, ভাঙ্গন কবলিত এলাকায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। অতিদ্রুত ওইস্থানে সংস্কারের কাজ শুরু হবে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীকে পানি উন্নয়ন বোর্ডে রিপোর্ট দ্রুত করার জন্য বলা হবে।

মাস্ক বিতরণ করেন ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।ছবি : বাংলারচিঠিডটকম

পরিদর্শন শেষে ইউএনও তারাটিয়া, বাঁশতুলি, ডিগ্রীর বাজারের লকডাউন বাস্তবায়নে স্বাস্থ্যবিধি রক্ষার্থে জনসাধারণদের মাস্ক বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন- উপজেলা প্রকৌশলী দপ্তরের এসও খোরশেদ আলম, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, নুর ছালাম, সাংবাদিক বিল্লাল হোসেন মন্ডল, তারেক মাহামুদ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী নদী ভাঙ্গন কবলিত সড়ক পরিদর্শন করলেন ইউএনও

আপডেট সময় ০৯:৩৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১