ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

জামালপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ১০ জুন সকালে গণভবন থেকে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জামালপুর সদরের দেউড়পাড় চন্দ্রায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের স্থানীয়ভাবে ফলক উম্মোচন করে উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

স্থানীয়ভাবে ফলক উম্মোচনের পর মোনাজাত করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, সোহরাব হোসেন বাবুল ও পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

জানা যায়, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজটির উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের আওতায় নির্মাণ কাজ করছেন গণপূর্ত অধিদপ্তর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

জামালপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

আপডেট সময় ০৮:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১