ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

সিংহজানী খাদ্যগুদামে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

সিংহজানী খাদ্যগুদামে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ৮ মে দুপুরে জামালপুর সদরের সিংহজানী খাদ্য গুদামে ধান-চাল ও গম সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সিংহজানী খাদ্যগুদাম সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও চালকল মালিকরা।

জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমান জানান, চলতি বোরো মওসুমে জেলায় ২৬ হাজার ৪৭১ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৩৪৫টি চুক্তিবদ্ধ চালকল মালিক সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবেন। এছাড়া চলতি মওসুমে জামালপুর জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৮ হাজার ৪২১ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে। গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১২৬ মেট্রিক টন।

চলতি মওসুমে সরকারিভাবে প্রতিকেজি সেদ্ধ চাল ৪০ টাকা, প্রতিকেজি ধান ২৭ টাকা এবং প্রতিকেজি গম ২৮ টাকা দরে ক্রয় করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

সিংহজানী খাদ্যগুদামে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

আপডেট সময় ০৯:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১