ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

মাশরাফিকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে প্রাথমিক ওয়ানডে ও টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি গত মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ৫০ ওভারের ম্যাচ খেলা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই দল গঠন করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

৪ জানুয়ারি সকালে দল ঘোষণার সময় নান্নু বলেন, ‘২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে দল সাজানো হচ্ছে। এ বিষয় নিয়ে আমরা মাশরাফির সাথে কথা বলেছি এবং এটি নিয়ে তার কোন আপত্তি নেই।’

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরই ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেন ৩৭ বছর বয়সী মাশরাফি।

এ দিকে নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ম্যাচের জন্য আবারো জাতীয় দলে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও দলে ফিরেছেন তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরি।

২৪ জনের ওয়ানডে দলে নতুন মুখ চারজন- পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। ২০ জনের টেস্ট স্কোয়াডে নতুন মুখ হিসেবে আছেন ইয়াসির আলি ও হাসান মাহমুদ। তবে টেস্ট স্কোয়াডে এবারও জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের।

বাংলাদেশের ওয়ানডে প্রাথমিক দল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান, ইয়াসির আলি, নাঈম শেখ ও রুবেল হোসেন।

বাংলাদেশের টেস্ট প্রাথমিক দল : মোমিনুল হক, তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটর কুমার দাশ, মিথুন আলী, ইয়াসির আলী, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ চৌধুরী, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও এবাদত হোসেন চৌধুরী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

মাশরাফিকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল

আপডেট সময় ০৬:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১