ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রঞ্জু মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রঞ্জু মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ নভেম্বর রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের গাফতলি বাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ নভেম্বর সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ চন্দ্রনপুর গ্রামের আমতাজ আলীর ছেলে মো. রঞ্জু মিয়া। ২০১৬ সালের ৬ জুন গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে মাদক মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছিল। কিছুদিন জেলে থাকার পর জামিনে এসে আত্মগোপন করে। পরে আসামির অনুপস্থিতিতে জামালপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে আসামি রঞ্জু মিয়াকে ১ বছর ৯ মাস সাজা প্রদান করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ৬ নভেম্বর গোপন সংবাদে সরিষাবাড়ী থানার এএসআই মো. আনছার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ভাটারা গাফতলি বাজার থেকে তাকে রাতে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, ৬ নভেম্বর রাতে আসামিকে গ্রেপ্তার করে ৭ নভেম্বর সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০