ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ঘোড়াধাপে ১২ হাত লম্বা অজগর ধরে মারল গ্রামবাসী

মেরে ফেলার পর অজগরটিকে সবার সামনে প্রদর্শন করে স্থানীয়রা। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ১২ হাত লম্বা একটি অজগর সাপ মেরে মাটিতে পুঁতে ফেলেছে গ্রামবাসী। ২০ অক্টোবর দুপুরে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিনাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। অজগরটি দেখতে সেখানে শত শত মানুষ ভিড় করেন।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার হরিনাকান্দা গ্রামের হরিনাকান্দা বিলের পানিতে ১৯ অক্টোবর বিকেলে স্থানীয় সফর উদ্দিন নামের এক ব্যক্তি বিলের পাশ দিয়ে যাওয়ার পথে একটি বিশালকায় অজগর সাপ দেখতে পান। তিনি গ্রামবাসীকে জানালে মুহূর্তের মধ্যে সেখানে শত শত লোক সমাগম ঘটে। একপর্যায়ে গ্রামবাসী সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। ২০ অক্টোবর সকালেও বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ মৃত অজগর দেখতে ভিড় করেন সেখানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাপটি লম্বায় প্রায় ১২ হাত এবং ওজন আনুমানিক প্রায় ৪০ কেজির মতো হবে। স্থানীয়রা ২০ অক্টোবর বেলা ১২টার দিকে হরিনাকান্দা বিলের পাড়ে গর্ত করে মৃত অজগরটিকে মাটিচাপা দিয়ে ফেলেছে। ওই গ্রামে আরো অজগর বা অন্যান্য সাপ থাকতে বলে এলাকাবাসী ধারণা করছেন। অজগরটি রক্ষার জন্য স্থানীয়রা অনেকেই স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোন করে জানালেও ইউনিয়ন পরিষদ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। একই সাথে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অমান্য করে অজগরটিকে মেরে ফেলার ঘটনায় স্থানীয়দের অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীন আমীন এ প্রতিবেদককে জানান, অজগরটি মেরে ফেলার পর জেনেছি। আগে জানলে হয়তো অজগরটিকে রক্ষা করতে পারতাম। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।

স্থানীয় নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সজিব রহমান এ প্রতিবেদককে বলেন, গ্রামবাসী হয়তো ভয়েই অজগরটিকে মেরে ফেলেছে। সময় মতো জানলে হয়তো ব্যবস্থা নেওয়া যেতো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

ঘোড়াধাপে ১২ হাত লম্বা অজগর ধরে মারল গ্রামবাসী

আপডেট সময় ০৬:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০