ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড

ধর্ষক ও মাদক কারবারির দল পরিচয়ে রক্ষা নেই : তথ্য প্রতিমন্ত্রী

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি বলেছেন, ধর্ষক ও মাদক কারবারি দল পরিচয়ে কেউ রক্ষা পাবেনা। নারী নির্যাতন, ধর্ষণ ও মাদকসেবন এসব বিকৃত মস্তিষ্কের মানুষের কাজ। এদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

১৭ অক্টোবর সকালে জামালপুরের সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে থানা মাঠ প্রাঙ্গনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

প্রতিমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেয়া হয়েছে ঠিক তেমনি এখন আমরা ধর্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এক সময় দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজত্ব ছিল। মানুষের জানমালের কোন নিরাপত্তা ছিল না। আমরা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ছিলাম। এক দশকে আমরা বাংলাদেশের অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছি। জনগণের কাছে অনুরোধ যারা নারী নির্যাতন ও অন্যায় অপর্কম লিপ্ত তাদের আইনের আওতায় নিতে আইনশৃংখলা বাহিনীকে সহযোগিতা করবেন। কেউ দলীয় পরিচয় দিয়ে অপর্কম করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ভিপি, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার প্রমুখ।

আপলোডকারীর তথ্য

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষক ও মাদক কারবারির দল পরিচয়ে রক্ষা নেই : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০