ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন মাদক কারবারি জেলহাজতে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা যুবলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ অক্টোবর রাতে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরিষাবাড়ী-কেন্দুয়া সড়ক থেকে মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। ১৫ অক্টোবর বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জানা যায়, দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের মধ্যপাড়া মৃত আইন উদ্দিনের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন (২৭), একই গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান (২৫) ও আব্দুল মোতালেবের ছেলে রোকন মিয়াসহ (৩১) একটি চক্র মাদক বিক্রি করে আসছিল। ১৪ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চাপানকোনা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ওই তিনজন চাপারকোনা মহেষ চন্দ্র উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কে ১৫০ গ্রাম গাঁজা নিয়ে বিক্রির জন্য অবস্থান করছিল। পুলিশের অবস্থান টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

উপজেলা যুবলীগের সভাপতির সাথে কথা হলে তিনি বলেন, আমার জানা মতে আব্দুল্লাহ আল মামুন গাঁজা বা মাদকের সাথে জড়িত না। ষড়যন্ত্রের শিকার হতে পারে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীর এ প্রতিবেদককে জানান, মাদক বিক্রির সময় পুলিশ তিনজনকে আটক করেছে। ১৫ অক্টোবর বিকালে মাদক কারবারি তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন মাদক কারবারি জেলহাজতে

আপডেট সময় ০৬:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০