ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাদক কারবারি আফজাল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আফজাল হোসেন (৫৭) নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ অক্টোবর গভীর রাতে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের বাটিকাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের বাটিকাপাড়া এলাকার মৃত তয়েজ মিয়ার ছেলে আফজাল হোসেন। তিনি দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে গোপনে হিরোইন, ইয়াবা বড়ি ও গাঁজা বিক্রি করে আসছিল। ১২ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আরিফুল ইসলামের নেতৃত্বে চাপানকোনা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আফজাল হোসেন ৫০০ গ্রাম গাজাঁ নিয়ে নিজ বাড়ি থেকে বের হলে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ১৩ অক্টোবর আদালতের মাধ্যমে মাদক কারবারি আফজাল হোসেনকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, বিক্রির জন্য ৫০০ গ্রাম গাঁজা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় মাদক কারবারি আফজাল হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০