ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৩৬ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আরও ৩৬ জন মারা গেছে এবং নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৬ জন। একই সময়ে আরও ১ হাজার ৭৫৩ জন সুস্থ হওয়ায় মোট সুস্থতার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬ সেপ্টেম্বর এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয় ‘গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। এতে করোনাভাইরাস মহামারিতে মোট মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৫ হাজার ১২৯ জনে।’

গত ২৪ ঘন্টায় ১ হাজার ১০৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় দেশে কোভিড-১৯ আক্রান্তের মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জনে। একই সময়ে সারাদেশের ১০৪ টি ল্যাবরোটরিতে ১০ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ১০ দশমিক ২৭ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৫ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম বারের মতো কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর থেকে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ৭৫ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৩৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:৩২:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০