ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণ, মামলা তুলে নিতে বাদীকে হুমকি

পুলিশের হাতে গ্রেপ্তার মাসুদ রানা। ছবি: বাংলারচিঠিডটকম

ধর্ষক মাসুদ রানা।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক শিশু (১৩) ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুুলিশ। উল্টো মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে গত ৩০ আগস্ট ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর ধর্ষিতার বাবা বাদী হয়ে একই গ্রামের সোহরাব হোসেনের বখাটে ছেলে ধর্ষক মাসুদ রানার (২০) বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

মামলা ও পারিবারিক সূত্র জানায়, বালিয়া গ্রামের হতদরিদ্র করাতকল শ্রমিকের একমাত্র মেয়ে (১৩) জন্ম থেকেই মানসিকভাবে প্রতিবন্ধী। গত ৩০ আগস্ট রাত ১০টার দিকে একই গ্রামের সোহরাব হোসেনের বখাটে ছেলে মাসুদ রানা ওই শ্রমিকের ঘরে ঢুকে তার প্রতিবন্ধী মেয়েকে তুলে নিয়ে যায়। তারপর মাসুদ রানা তার ঘরে নিয়ে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের শিকার শিশুটির বাবা জানান, তিনিও দৃষ্টি প্রতিবন্ধী (এক চোখ অন্ধ)। ঘটনার দিন কাজ শেষে বাড়ি ফেরার সময় রাত হয়ে যায়। এসময় তার স্ত্রী ও ছোটছেলে তাকে রাস্তায় এগিয়ে আনতে গেলে বাড়ি ফাঁকা পেয়ে মাসুদ ঘরে ঢুকে প্রতিবন্ধী মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে। এরপর ঘটনাটি গোপন রাখতে ধর্ষকের পরিবার তাকে চাপপ্রয়োগ করতে থাকে। একপর্যায়ে এলাকায় বিচার না পেয়ে ৯ সেপ্টেম্বর সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

তিনি অভিযোগ করেন, ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ধর্ষক প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা করছে, পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো ধর্ষকের পরিবার তাকে মামলা তুলে নিতে বিভিন্ন ভয়ভীতি দিচ্ছে। বাধ্য হয়ে তার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলেও তিনি জানান।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা এ প্রতিবেদককে জানান, ধর্ষককে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তার পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। বাদীকে হুমকির বিষয়টি জানা নেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণ, মামলা তুলে নিতে বাদীকে হুমকি

আপডেট সময় ০১:৪৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০