ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

নকলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক আনন্দ (২০) নিহত ও আরোহী সুজন (২০) আহত হয়েছেন। ৮ সেপ্টেম্বর বিকেলে পৌর শহরের জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ নালিতাবাড়ি উপজেলার যোগানিয়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে ও আহত সুজন একই এলাকার শাহজাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দ ও সুজন নালিতাবাড়ি থেকে মোটরসাইকেল ভাড়া করে নকলায় বেড়াতে আসেন। শেরপুরগামী মালবাহী চট্রমেট্রো ট-১১-০৩৪৮ নাম্বারের ট্রাকটি ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তার কার্যালয়ের সামনে আসলে দ্রুতগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আনন্দের মৃত্যু হয়। স্থানীয়রা মোটরসাইকেল আরোহী সুজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে তার অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

নকলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

আপডেট সময় ১২:২১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০