ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

সরিষাবাড়ীতে প্রশাসনের অভিযানে ৪৭ বস্তা সরকারি চাল জব্দ

সরিষাবাড়ীতে কালোবাজার থেকে উদ্ধার হওয়া সরকারি চাল। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি গুদাম থেকে কালোবাজারে বিক্রি হওয়া খাদ্য অধিদপ্তরের ৪৭ বস্তা (প্রায় আড়াই মে. টন) চাল জব্দ করেছে প্রশাসন। ১৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) ফিরোজ আল মামুন। এ সময় ঘর মালিক মাসুদ সরকার ও কালোবাজারী ছামিউল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতপোয়া ইউনিয়নের জন্য খাদ্য অধিদপ্তরের বরাদ্দকৃত বিভিন্ন কর্মসূচির চাল কিনে পরিষদ ভবন সংলগ্ন গুদামে জমা করেন স্থানীয় মোজাম্মেল হকের ছেলে শান্ত এন্টারপ্রাইজের মালিক কালোবাজারী ছামিউল ইসলাম। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় গুদামের তালা ভেঙে খাদ্য অধিদপ্তরের ৪৭ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি করে) চাল জব্দ করা হয়। ট্রাকে ভরে জব্দ করা চালগুলো রাতে থানা পুলিশের হেফাজতে রাখার পর ১৬ সেপ্টেম্বর সেগুলো উপজেলা খাদ্য গুদামে জমা দেওয়া হয়।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন বাংলার চিঠি ডটকমকে বলেন, জব্দকৃত চালগুলো সাতপোয়া ইউনিয়ন এলাকার জন্য সরকারি বরাদ্দের। তবে কোন কর্মসূচির তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

সরিষাবাড়ীতে প্রশাসনের অভিযানে ৪৭ বস্তা সরকারি চাল জব্দ

আপডেট সময় ০৩:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮