ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সনেকা বেগম (১৯) নামের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৯ আগস্ট রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। ১০ আগস্ট দুপুরে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের আফাজ উদ্দিন আদির ছেলে সোহেল রানার সাথে চর সরিষাবাড়ী গ্রামের ইনতিয়াজের মেয়ে সনেকার দেড় বছর আগে বিয়ে হয়। সনেকা বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন সনেকাকে শারীরিকভাবে নির্যাতন করতো বলে অভিযোগ রয়েছে। ৯ আগস্ট রাতে শ্বশুরবাড়িতে ঘরের ধর্ণায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই নারীকে। ওই নারীর এভাবে মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে। পুলিশ ১০ আগস্ট দুপুরে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম এ প্রতিনিধিকে বলেন, আদ্রা এলাকায় একজন গৃহবধূ ফাঁসিতে ঝুলে মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মৃতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০