ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে ৭০০টি ইয়াবাসহ মাদক কারবারি দম্পতি আটক

আটক মাদক কারবারি দম্পতি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭০০টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ৯ জুলাই বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের দুইজনকে জেল হাজতে পাঠানো হয়।

মাদক কারবারিরা হলো বরিশাল জেলার হিজলা উপজেলার কাউনিয়া গ্রামের মো. আব্দুর রউফ সিকদারের ছেলে আব্দুল মান্নান ( ৪০) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আব্দুল করিমের মেয়ে ও আব্দুল মান্নানের স্ত্রী কল্পনা আক্তার (২৫)। তারা দুইজনই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা বউ বাজার রেল লাইন সংলগ্ন এলাকায় বসবাস করে আসছিল।

মামলা সূত্রে জানা যায়, আব্দুল মান্নান ও তার স্ত্রী কল্পনা আক্তার আন্তজেলা মাদক কারবারির সদস্য। দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবারি ব্যবসা করে আসছে। ৯ জুলাই সকালে ঢাকা থেকে ইয়াবা চালান নিয়ে আসে সরিষাবাড়ীতে। জেলার গোয়েন্দা পুলিশ গোপন সংবাদে অভিযান চালায় বাউসি পপুলার মোড়ে। এ সময় ইয়াবা ক্রয় বিক্রির সময় হাতে নাতে ধরে গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করলে আব্দুল মান্নানের কাছ থেকে ৫০০ ও তার স্ত্রীর কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারি জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক কারবারি দম্পতিকে ৭০০টি ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ৯ জুলাই বিকালে জেল হাজতে পাঠানো হয় ।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে ৭০০টি ইয়াবাসহ মাদক কারবারি দম্পতি আটক

আপডেট সময় ১০:২৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০